লক্ষ্মীপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

লক্ষ্মীপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় অনূর্ধ্ব-১৪ বয়সী শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।জেলা ক্রীড়া অফিস, লক্ষ্মীপুরের

2026-10-14T20:29:11+06:00
2026-10-14T20:29:11+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লক্ষ্মীপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পিএম  
ছবি-যাযাদি
লক্ষ্মীপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় অনূর্ধ্ব-১৪ বয়সী শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জেলা ক্রীড়া অফিস, লক্ষ্মীপুরের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা, লক্ষ্মীপুর সদরের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

লক্ষ্মীপুরের জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মহসিন কবির স্বপন এবং সরকারি শিশু পরিবার, লক্ষ্মীপুরের উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মোশাররফ হোসেন।

এ প্রশিক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের সাঁতারে দক্ষতা বৃদ্ধি, নিয়মিত খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সম্ভাবনাময় সাঁতারু তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সাঁতার শেখার মাধ্যমে পানিতে দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতেও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাঁতার চর্চার প্রসার এবং শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করে তুলতে সহায়ক হবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত