প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: সংগৃহীত
নির্মাতা মেহেদী হাসান (রাজু) পরিচালিত ‘ক্ষত’ আগামী ১৫ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।
পরিচালনার পাশাপাশি চিত্রগ্রহণ ও সম্পাদনার কাজেও যুক্ত রয়েছেন মেহেদী হাসান রাজু। নির্মাণের বিভিন্ন পর্যায়ে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গল্পকে দৃশ্যের মাধ্যমে তুলে ধরা এবং সম্পাদনার মাধ্যমে গল্পের আবহ ও ধারাবাহিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তিনি।
এর আগে তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘নরপিশাচ’, ‘বাঘের ডেরা’ ও ‘কথার গল্পকথা’। বিভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করার মধ্য দিয়ে নির্মাণের অভিজ্ঞতা বাড়াচ্ছেন এই নির্মাতা। এনটিভিতে ‘ক্ষত’ প্রচার তার নির্মাণযাত্রায় নতুন সংযোজন।
নিজস্ব গল্প বলার ধরন তৈরি এবং দর্শকদের কাছে মানসম্মত কাজ পৌঁছে দেওয়াকে লক্ষ্য হিসেবে নিয়েছেন মেহেদী হাসান রাজু। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কাজ ও সৃজনশীল সহযোগিতার সুযোগ তৈরিতেও আগ্রহী তিনি।
‘ক্ষত’ প্রচার উপলক্ষে দর্শকদের ভালোবাসা, দোয়া ও সমর্থন চেয়েছেন নির্মাতা। আগামী ১৫ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে কাজটি দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।