প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম
ছবি: সংগৃহীতরাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারী পোশাকশ্রমিকেরা। বুধবার দুপুর এক টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার সকাল ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় জড়ো হয়ে মহাসড়কের এক পাশ অবরোধ করেন। এতে ওই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আব্দুল্লাহপুর, উত্তরা ও আশপাশের সংযোগ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ পথচারীরা। পরে পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।