আকিজ সিমেন্ট ও আকিজ এসেনশিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

যাযাদি অনলাইন

সারাদেশ

বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং শিল্প খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধানের লক্ষ্যে নারায়ণগঞ্জে আকিজ রিসোর্সের

2026-10-14T16:27:56+06:00
2026-10-14T16:27:56+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আকিজ সিমেন্ট ও আকিজ এসেনশিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম  
ছবি: যাযাদি
বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং শিল্প খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধানের লক্ষ্যে নারায়ণগঞ্জে আকিজ রিসোর্সের দুটি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ও আকিজ এসেনশিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। এ সময় উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্যের গুণগত মান এবং পরিবেশবান্ধব শিল্পায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। তারা উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ এবং শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। এ সময় প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও জার্মানির শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং জার্মান দূতাবাসের প্রতিনিধিদলকে আমাদের উৎপাদন স্থাপনাগুলোতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। এ ধরনের মতবিনিময়কে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির মধ্যে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে।

আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টারপ্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ান বলেন, বাংলাদেশের শিল্প খাত ক্রমাগত আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় প্রযুক্তি, পণ্যের গুণগত মান, দক্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গুরুত্বপূর্ণ। জার্মান রাষ্ট্রদূতের এ সফর উৎপাদন সক্ষমতা ও শিল্প কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে।

পরিদর্শনকালে আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে উৎপাদন সক্ষমতা, মান নিয়ন্ত্রণ, প্রযুক্তির ব্যবহার এবং টেকসই শিল্প উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এতে শিল্পপ্রযুক্তির উন্নয়ন, উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভাবন, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে শিল্পের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা উঠে আসে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফিন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ, আকিজ বিল্ডিং সলিউশনসের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সুব্রত কুমার সিংহ, আকিজ এসেনশিয়ালস লিমিটেডের প্ল্যান্টপ্রধান মো. আরিফুল ইসলাম, আকিজ সিমেন্টের প্ল্যান্টপ্রধান মো. হাবিবুর রহমান, সাসটেইনেবিলিটি বিভাগের লিড মো. রাহাজুল আমিন এবং কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান।

আকিজ রিসোর্সের এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ জোরদার, শিল্প খাতে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং প্রযুক্তি ও টেকসই উৎপাদনসংক্রান্ত সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
  বিষয়:   আকিজ রিসোর্স  জার্মান রাষ্ট্রদূত  নারায়ণগঞ্জ  শিল্প ও বাণিজ্য 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত