দুই শিশুর পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিতে গাভী দিচ্ছে স্বপ্ন

যাযাদি অনলাইন

সারাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দুই শিশু ইসরাত ও রোজা মনির পরিবারের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশের

2026-10-14T16:42:07+06:00
2026-10-14T16:42:07+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুই শিশুর পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিতে গাভী দিচ্ছে স্বপ্ন
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম  
ছবি: যাযাদি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দুই শিশু ইসরাত ও রোজা মনির পরিবারের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশের রিটেইল চেইন শপ স্বপ্ন। পরিবারটির জীবিকা নির্বাহে সহায়তা করতে একটি গাভী উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে পরিবারটি নিয়মিত আয়ের সুযোগ পাবে বলে আশা করছে স্বপ্ন।

গত ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে পাচ বছর বয়সী ইসরাত ও তার দেড় বছর বয়সী ছোট বোন রোজা মনিকে একা কাদতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

ইসরাতের ভাষ্য অনুযায়ী, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে আসেন মা। পরে তাদের একা রেখে চলে যান তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে অসহায় অবস্থায় পড়ে দুই শিশু।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে শিশু দুটির পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তাদের এক চাচি ঘটনাস্থলে পৌছান এবং স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।

শিশু দুটির পরিস্থিতির কথা জানতে পেরে তাদের পরিবারের জীবিকা নির্বাহে সহায়তার উদ্যোগ নেয় স্বপ্ন। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, গাভীটি পালন ও দুধ বিক্রির মাধ্যমে পরিবারটি আয়ের একটি স্থায়ী উৎস গড়ে তুলতে পারবে। পাশাপাশি শিশু দুটির লালন-পালন ও ভবিষ্যৎ গঠনে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাও সামাজিক দায়বদ্ধতার অংশ। বিশেষ করে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পরিবারের পাশে থাকা জরুরি। ইসরাত ও রোজা মনির পরিবারের জন্য নেওয়া এ উদ্যোগের মাধ্যমে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
  বিষয়:   স্বপ্ন  কুমিল্লা  ব্রাহ্মণপাড়া  সামাজিক দায়বদ্ধতা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত