সরাইলে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় আনোয়ারুল আজিম-(৫৫) ও অনুপ কুমার দাস-(৫৫) নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে

2026-10-14T17:46:22+06:00
2026-10-14T17:46:22+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সরাইলে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পিএম  
ছবি-যাযাদি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় আনোয়ারুল আজিম-(৫৫) ও অনুপ কুমার দাস-(৫৫) নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনের বাড়ি নরসিংদী জেলার সদর উপজেলার সাটাড়িপাড়া বলে জানা গেছে। তারা দুইজন বন্ধু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বুধবার সকালে নরসিংদী থেকে মোটর সাইকেলযোগে তারা দুইজন সিলেট যাওয়ার পথে সকাল সাড়ে ৭ টার দিকে সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অনুপ কুমার দাস মারা যান। পরে স্থানীয়রা অপর মোটরসাইকেল আরোহী আনোয়ারুল আজিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত