গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর ৪৫ টি চুল্লি গুড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি-যাযাদি গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধ ভাবে কয়লা তৈরীর ৪৫ টি চুল্লি ধ্বংশ করেছে ভ্রাম্যামান আদালতের বিচারক।
আজ বুধবার দুপুরে থেকে এই অভিযান চালিয়ে ৪ স্থানের ৪৫ টি অবৈধ কয়লা তৈরীর চুল্লি ধ্বংস করেন ভ্রাম্যমান আাদালত।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি চুল্লি তৈরী করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী ও বিক্রি করে আসছিলো। এতে এলাকায় মারাত্বক ভাবে পরিবেশ ক্ষতিগ্রস্থ হয়ে আসছিলো। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যামান আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা তামজিদ ইরাম খান ,পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ সহ ওই গ্রামে পৌছে ৪৫ টি চুল্লি ধংস করেন। এসময় চুল্লি ব্যবসার সাথে জড়িতরা সটকে পড়ে।