দুর্গাপুরে আরও একটি ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে আরও একটি ইউনিয়নের কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

2026-10-14T19:11:11+06:00
2026-10-14T19:11:11+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপুরে আরও একটি ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম  
ছবি-যাযাদি
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে আরও একটি ইউনিয়নের কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে দ্বিতীয় পর্যায়ে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে ওই ইউনিয়নের গ্রামগুলোর কৃষকেরা তালিকাভুক্ত হবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে বিরিশিরি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ১ হাজার ১৭০ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। এবার বাকলজোড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫ হাজার কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাসের সভাপতিত্বে এবং কৃষি মাঠ কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রায়হানুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি এম. রফিকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সাত্তার মাস্টার ও সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা প্রমুখ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে। কৃষক কার্ডের কার্যক্রমকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অবৈধ লেনদেন করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা বলেন, প্রকৃত কৃষকেরা যেন কৃষক কার্ডের আওতায় আসেন সে বিষয়ে তাদের সহযোগিতা থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস বলেন, ডেপুটি স্পিকার স্যারের নির্দেশনায় দ্বিতীয় পর্যায়ে বাকলজোড়া ইউনিয়নে আজ থেকে তথ্য সংগ্রহ শুরু করেছি আমরা। দুর্গাপুর উপজেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রম পরিচালনায় কৃষকদের উপস্থিতিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত