স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে জঙ্গল সলিমপুর নিয়ে মাস্টারপ্ল্যান

যাযাদি অনলাইন

জাতীয়

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর নিয়ে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রস্তুত করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)

2026-10-14T18:58:30+06:00
2026-10-14T19:01:01+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে জঙ্গল সলিমপুর নিয়ে মাস্টারপ্ল্যান
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম  আপডেট: ১৪.১০.২০২৬ ৭:০১ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর নিয়ে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রস্তুত করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এ ছাড়া বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার বিদ্যমান সমস্যাসমূহ মোকাবেলায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। 

এ লক্ষ্যে একটি কার্যকর ও বাস্তবসম্মত সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি সরদার নুরুল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  জঙ্গল সলিমপুর  মাস্টারপ্ল্যান 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত