কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, চল্লিশ নারী-পুরুষ গ্রেপ্তার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি-যাযাদি গাজীপুরের কালিয়াকৈরে তোমরা ত্রীমোড় এলাকার একটি আবাসিক হোটেলে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চল্লিশ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) গ্রেপ্তারকৃদের আদালতের মাধমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘদিন ধরে কালিয়াকৈর সরকারি কলেজের ও সুবর্ণ জামে মসজিদের সন্নিকটে মান্নান প্লাজা নামে একটি ভবনে হানিফ কাউন্টারের ওপরে আবাসিক হোটেলে অমাসাজিক কার্যক্রলাপ চলে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে ওই আবাসিক হোটেলে অভিযান চালায় কালিয়াকৈর থানা পুলিশ। ইতি পূর্বেও ওই আবাসিক হোটেলে একাধিকবার অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতা ও প্রশাসনকে ম্যানেজ করেই ওই আবাসিক হোটেল চালু করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এসময় অসামাজিক কার্যক্রলাপের অভিযোগে ৪০ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৯জন নারী ও ১১ জন পুরুষ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রলাপের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।