গৌরনদীতে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

2026-10-14T20:25:59+06:00
2026-10-14T20:25:59+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গৌরনদীতে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম  
ছবি-যাযাদি
বরিশালের গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উৎসবের সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, আবৃত্তি, একক অভিনয়, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক জহুরুল ইসলাম জহির, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, মাহিলাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান, গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাঙ্কন প্রশিক্ষক ফারুখ হোসেন টিপু এবং গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. নূর আলম খান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রতিযোগী এবং বইমেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা অংশ নেন।

চার দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত