জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে ৬ টি ইভেন্টে জেলা প্রতিযোগিতা সম্পন্ন, বিভাগীয় পর্যায়ে যাচ্ছেন ৫২ জন

জয়পুরহাট জেলা প্রতিনিধি

সারাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

2026-10-14T20:59:41+06:00
2026-10-14T20:59:41+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জয়পুরহাটে নজরুল বর্ষ উপলক্ষে ৬ টি ইভেন্টে জেলা প্রতিযোগিতা সম্পন্ন, বিভাগীয় পর্যায়ে যাচ্ছেন ৫২ জন
জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ পিএম  
ছবি-যাযাদি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ বুধবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে চূড়ান্তভাবে ২০ জন প্রতিযোগী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

​এর আগে জেলার ৫টি উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্বের বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে প্রাথমিক  (ক) ও (খ)  গ্রুপ- মাধ্যমিক / কারিগরি - (ক) ও (খ) গ্রুপ   মাদ্রাসা পর্যায়ে  এবতেদায়ী, ( ক) ও ( খ) গ্রুপ  আলিম, ও ফাজিল পর্যায়ে  ( ক) ও (খ)
গ্রুপ, দ্বাদশ  শ্রেণি (ক) এবং (খ)গ্রুপ-স্নাতক (অনার্স) পর্যায়ের (ক) ও( খ) গ্রুপ-শিক্ষার্থীদের মাঝে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ৬ টি ইভেন্ট ছিল—কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত, নৃত্য,  চিত্রাংকন,রচনা,   ও অভিনয়। প্রতিটি ইভেন্টে বিচারকদের রায়ে চূড়ান্তভাবে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবেন।

​অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জেসমিন নাহার,  অতিরিক্ত জেলা প্রশাসক, নুরুল ইসলাম  (সার্বক )  জেলা কালচারাল অফিসার মিনআরা বেগম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এবং বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি সংসদ ও লাইব্রেরির সভাপতি আবু বকর সিদ্দিক, জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবু রেজা আমিনুর রহমান সুইট, উমা রানী দাস, ঝুমুর রায়, নেওয়াজ, তামান্না ইয়াসমিন, কিরণ ও মাসুদ রানা প্রমুখ।

​অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জেসমিন নাহার বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে প্রেমের, দ্রোহের, সাম্যের এবং সংগ্রামের কবি। তিনি তাঁর অমর সৃষ্টির মাধ্যমে চিরকাল বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবেন। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত