প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি-যাযাদি সনাতনী ধর্ম হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এ বছর আটঘরিয়ার ১৭ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উৎসব পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল রকম প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন মন্দির প্রধান ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর থেকে এ উৎসব পালিত হবে।
জানা গেছে, এ বছর যে ১৭ পূজা মন্ডপে পূজা পালিত হবে সেগুলো হলো আটঘরিয়া পৌরসভার ৬ মন্দির যথা- থানাপাড়া কেনন্দ্রিয় মাতৃ মন্দির, উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির, উত্তরচক কেন্দ্রীয় ঠাকুরবাড়ি কালী মন্দির, উত্তরচক পূর্বপাড়া কালি মন্দির, দেবোত্তর শ্রী শ্রী বারোয়ারী কালী মন্দির, চাঁদভা শাহপাড়া কালি মন্দির, মাজপাড়া ইউনিয়নের ২ মন্দির যথা- খিদিরপুর বারোয়ারী শিব মন্দির, খিদিরপুর দক্ষিণপাড়া দুর্গা মন্দি, চাঁদভা ইউনিয়নের একটি যথা- বাঁচামারা বারোয়ারী দুর্গা মন্দির, দেবোত্তর ইউনিয়নের ২ মন্দির যথা- গোড়রী সর্বজনীন দুর্গা মন্দির, আদি দুর্গা মন্দির, একদন্ত ইউনিয়নের ১ টি যথা- বারোয়ারী দুর্গা মন্দির, লক্ষীপুর ইউনিয়নের ৫ মন্দির যথা- নিমতলা দূর্গা মন্দির, কৈজুরী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, স্বর্গীয় বাবু কানাইলাল রায় দুর্গা মন্দির ও লক্ষীপুর কালিবাড়ি দূর্গা মন্দির ও শ্রীপুর হালদারপাড়া বারোয়ারী দূর্গা মন্দির।
প্রশাসনের পক্ষ থেকে এসব মন্দিরে সনাতনের ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারে এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুতি ও সতর্ক রয়েছে।