প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:০১ পিএম
ছবি-যাযাদি "নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ ,সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার আয়োজনে সদর উপজেলা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১টায় সদর উপজেলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নিসচা সভাপতি নুরে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও নিরাপদ সড়ক জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব মোঃ গোলজার হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটি এ'র ইন্সপেক্টর রামকৃষ্ণ পোদ্দার জয়পুরহাট সার্কেল, আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান রাজশাহী বিভাগীয় পরিদর্শক বি আর টি এ,জনাব মমিনুল ইসলাম
সহকারী পরিদর্শক, বিআরটিএ, জয়পুরহাট সার্কেল, জেলা নিসচা সহ সভাপতি নূরুল ইসলাম রঞ্জু, সহ সভাপতি মোঃ রেজাউল করিম(অব:ক্যাপ্টেন) ,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ সময় বক্তারা বলেন, রাস্তার পাশে যেগুলো চিহ্ন দেওয়া থাকে সেই চিহ্নগুলো দেখে ধীর স্থির ভাবে রাস্তায় চলাচল করে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে ও ছাত্রদেরকেই এগিয়ে এসে নিরাপদে চলাফেরা করার জন্য যা প্রয়োজন সেই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে । পরবর্তীতে রাস্তার পারাপার এবং সাইনিং সম্পর্কে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।