পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক

স্টাফ রিপোর্টার

শিক্ষা

পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা ও সংযোগ জোরদার করার লক্ষ্যে আজ ১৪ অক্টোবর(২০২৬) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়

2026-10-14T20:28:12+06:00
2026-10-14T20:28:12+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:২৮ পিএম  
পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা ও সংযোগ জোরদার করার লক্ষ্যে আজ ১৪ অক্টোবর(২০২৬) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকা ডক্ল্যাবের পরিচালক তারেক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি কাঠামো গড়ে তোলা। এর মাধ্যমে পেশাদার গণমাধ্যম কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে সংযোগ শক্তিশালী করা; শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, পেশাদার কাজের অভিজ্ঞতা ও সৃজনশীল সুযোগ বৃদ্ধি করা; শিক্ষাবিদ, চলচ্চিত্র নির্মাতা, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান আদান-প্রদান সহজতর করা; তথ্যচিত্র (ডকুমেন্টারি), নন-ফিকশন এবং অডিও-ভিজ্যুয়াল চর্চার সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মশালা, ল্যাবরেটরি, মাস্টার-ক্লাস, স্বল্পমেয়াদি পেশাদার কর্মসূচি ও সক্ষমতা বৃদ্ধির অন্যান্য উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা; টেলিভিশন, চলচ্চিত্র, আলোকচিত্র এবং সংশ্লিষ্ট সৃজনশীল শিল্পখাতে গবেষণা, দক্ষতা উন্নয়ন, মেন্টরশিপ ও পেশাদার নেটওয়ার্কিংয়ে সহায়তা করা; শিক্ষার্থী ও উদীয়মান পেশাজীবীদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা; এবং বাংলাদেশে অডিও-ভিজ্যুয়াল শিক্ষা ও পেশাদার চর্চার উন্নয়নে সহায়ক অন্যান্য পারস্পরিক লাভজনক উদ্যোগকে উৎসাহিত করা হবে।
শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত