পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন–২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমার

2026-10-14T17:41:05+06:00
2026-10-14T17:41:05+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম  
ছবি-যাযাদি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন–২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মুশতাক আহমেদ নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির অধিকাংশ সদস্য ভোট দেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং তিন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়। অন্য নির্বাচন কমিশনাররা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে দৈনিক সকালের সময়ের মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মো. ফাহিম এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার মো. জয় ভাঙ্গী নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক স্বদেশের কণ্ঠের মোফাসসেরুল হক তন্ময় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক অগ্রদূতের ফারহান সাদিক রাহাত।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ঢাকা ইনসাইটের মেহেদী হাসান সাগর এবং সহদপ্তর সম্পাদক পদে ক্যাম্পাস রিপোর্টের মোহাম্মদ সফিউল্লাহ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য–১ পদে বাংলাদেশ নিউজ ২৪-এর তাবরিজ আল আমিন এবং কার্যকরী সদস্য–২ পদে পাবলিকিয়ান টুডের মাসুদা আক্তার রিফা নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ বলেন, "সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা, যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন। সবাইকে সঙ্গে নিয়ে সমিতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতায় পবিপ্রবি সাংবাদিক সমিতিকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।"

নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম বলেন, "আমাদের ওপর আস্থা রেখে পবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সংবাদ জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। ‘সত্য প্রকাশে আপসহীন’—এই স্লোগানকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।"

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "এই নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির পথচলা আরও সহজ হবে বলে আশা করি। আপনারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অব্যক্ত কথাগুলো নিয়মিত তুলে ধরার কাজ অব্যাহত রাখবেন। নবনির্বাচিত কমিটির সব সদস্যকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।"
  বিষয়:   পবিপ্রবি  সাংবাদিক সমিতি  সভাপতি সফিকুল  সাধারণ সম্পাদক মুশতাক 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত