টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি

যাযাদি অনলাইন

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। আগুন নেভানোর কাজে সহায়তা করতে ঘটনাস্থলে

2026-10-14T14:14:50+06:00
2026-10-14T14:14:50+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:১৪ পিএম  
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। আগুন নেভানোর কাজে সহায়তা করতে ঘটনাস্থলে পৌছেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌছান সেনাবাহিনীর সদস্যরা। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে বিজিবিও যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। পরে আগুনের বিস্তার ও তীব্রতা বিবেচনায় আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ১৮টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

কারখানার পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
  বিষয়:   টঙ্গী  অগ্নিকাণ্ড  ফায়ার সার্ভিস 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত