নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুই মোটরসাইকেল

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল

2026-10-14T16:20:01+06:00
2026-10-14T16:20:01+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুই মোটরসাইকেল
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম  
ছবি: যাযাদি
নেত্রকোণার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন শাখা ব্যবস্থাপক। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে থাকায় তার পরিবর্তে অন্য একজন দায়িত্ব পালন করছিলেন। ওই নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মঞ্জু আহমেদ বলেন, আগুনে কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে থাকতে পারে বলে তার ধারণা। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বুধবার বিকেলে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ জানাতে ব্যাংকটির ব্যবস্থাপক থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   নেত্রকোণা  গ্রামীণ ব্যাংক  অগ্নিকাণ্ড 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত