দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

ফরিদপুর প্রতিনিধি

রাজনীতি

ফরিদপুরের চরভদ্রাসনে লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। প্রধান মন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাড়িটি নির্মাণ

2026-10-14T12:32:31+06:00
2026-10-14T12:32:44+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
রাজনীতি
দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ১৪.১০.২০২৬ ১২:৩২ পিএম 
ছবি: যাযাদি
ফরিদপুরের চরভদ্রাসনে লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। প্রধান মন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাড়িটি নির্মাণ করা হয়। একই অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ এবং নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররাও দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।

বিগত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাংক লুটের অর্থ বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপনের অভিযোগও করেন তিনি। তার দাবি, বিদেশে অবস্থান করেও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

এ ছাড়া নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-চার আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে সেলাই মেশিন ও নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন, বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
  বিষয়:   ফরিদপুর  রুহুল কবির রিজভী  বিএনপি 


রাজনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত