প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম
ছবি: সংগৃহীতঅসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, তবে শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তার দাবি, আওয়ামী লীগের চূড়ান্ত নৈতিক পরাজয় ও রাজনৈতিক পতন ঘটেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার কবর দেওয়ার মতো সাহসও বাংলাদেশে আওয়ামী লীগের কারও নেই। তার ভাষ্য, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তারা ফাসির দড়িতে ঝুলতে বাংলাদেশে ফিরে আসবেন, এমনটি কোনো সুস্থ মানুষ বিশ্বাস করেন না।
কবর জিয়ারতের সময় মাগুরা জেলা ছাত্রদল, যুবদল এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।