ইরানে ফের হামলা চলাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে ইরানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধান মন্ত্রী

2026-10-14T14:42:59+06:00
2026-10-14T14:42:59+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি
ইরানে ফের হামলা চলাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম  
ছবি: এপি
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে ইরানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আলোচনা হয়েছে বলে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম। বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি চ্যানেল ১২-এর প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন এবং ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এসব নির্বাচনের আগে ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রে যৌথ অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে গত দুই সপ্তাহে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একাধিকবার ফোনে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন উদ্বেগের কথা তুলে ধরেন নেতানিয়াহু। ট্রাম্প প্রকাশ্যে নির্বাচনের আগে ইরানে হামলা না চালানোর কথা বললেও, সিদ্ধান্ত পরিবর্তন হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ও মার্কিন সেন্ট্রাল কমান্ডকে প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে উদ্ধৃত এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিতে বলেছেন। তবে চ্যানেল ১২-এর সূত্রের বরাতে বলা হয়েছে, নেতানিয়াহু তার প্রতিরক্ষা কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানে হামলার বিষয়টি ট্রাম্প নিজেই তুলেছিলেন এবং ইসরায়েল ওই অভিযানে অংশ নেবে কি না, তা জানতে চেয়েছিলেন।

অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয় প্রতিবেদনটির তথ্য অস্বীকার করেছে। কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান মন্ত্রী তার ফোনালাপের বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন না।

সূত্র: মিডল ইস্ট আই
  বিষয়:   ইরান  ইসরায়েল  ডোনাল্ড ট্রাম্প  বেনিয়ামিন নেতানিয়াহু 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত