জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়, সিজেপি নেতাদের পাশে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দিল্লির যন্তর মন্তরে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের প্রতি সমর্থন জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার

2026-10-14T12:55:03+06:00
2026-10-14T12:56:01+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়, সিজেপি নেতাদের পাশে রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পিএম  আপডেট: ১৪.১০.২০২৬ ১২:৫৬ পিএম 
ছবি: সংগৃহীত
ভারতের দিল্লির যন্তর মন্তরে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের প্রতি সমর্থন জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার (১৪ অক্টোবর) দলটির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পর তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী বলেন, শান্তিপূর্ণভাবে যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানো অপরাধ হতে পারে না। তরুণদের কারাগারে পাঠানোর সিদ্ধান্তকে সরকারের কাপুরুষতা বলেও মন্তব্য করেন তিনি।

রাহুল আরও বলেন, নাগরিক সমাজ, শিক্ষার্থী ও ইন্ডিয়া জোটের ব্যানারে পরিচালিত আন্দোলনগুলো সাংবিধানিক অধিকার আদায়ের বৃহত্তর লড়াইয়ের অংশ। যন্তর মন্তর ভারতের জনগণের জায়গা উল্লেখ করে তিনি বলেন, তারা স্থানটি পুনরুদ্ধার করবেন।

রাহুল গান্ধীর সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দলের নেতাদের কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, দেশে জাতীয় পতাকা উত্তোলন করা কবে থেকে শান্তিভঙ্গের কারণ হয়ে দাড়াল।

এর আগে যন্তর মন্তরে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দেওয়ার ঘটনায় সিজেপির নেতাদের আটক করে দিল্লি পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। বুধবার আদালত আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।

সিজেপির পাশাপাশি আইসা নেত্রী নেহা বোরাও সোমবারের মিছিলে অংশ নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন এবং শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরেও সিজেপি নেতাদের কারাগারে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
  বিষয়:   রাহুল গান্ধী  ককরোচ জনতা পার্টি  ভারতীয় রাজনীতি  যন্তর মন্তর 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত