টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট, ছড়িয়েছে পাশের ভবনে

সারাদেশ

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুন

2026-10-14T12:59:14+06:00
2026-10-14T13:50:54+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট, ছড়িয়েছে পাশের ভবনে
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পিএম  আপডেট: ১৪.১০.২০২৬ ১:৫০ পিএম 
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুন পাশের একটি চারতলা ভবনেও ছড়িয়ে পড়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে কারখানার একটি ভবনে আগুন লাগে। পরে তা পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনের তাপ ও ঘন ধোয়ার কারণে আশপাশের এলাকায় অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া রাসায়নিকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

কারখানার ভেতরে রাসায়নিক ও বিভিন্ন উপকরণ থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ জটিল হয়ে উঠেছে। আগুনের কারণে কী ধরনের রাসায়নিক ঝুকি তৈরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কারখানার নিজস্ব পানির ব্যবস্থা ব্যবহার করে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে পানির সংকট দেখা দিলে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে পানিবাহী গাড়ি আনা হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাতে তা আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সে চেষ্টাও করছেন।

অগ্নিকাণ্ডের কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
  বিষয়:   টঙ্গী  ওষুধ কারখানায় আগুন  ফায়ার সার্ভিস  গাজীপুর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত