ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থান সহায়তা

যাযাদি রিপোর্ট

সারাদেশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া এলাকায় অসহায় লকাই বিশ্বাসের পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ‘আমরা বিএনপি

2026-10-14T15:44:18+06:00
2026-10-14T15:44:18+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থান সহায়তা
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম  
ছবি: যাযাদি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া এলাকায় অসহায় লকাই বিশ্বাসের পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি দুস্থ নারীদের সেলাই মেশিন এবং কয়েকটি পরিবারকে চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার আয়োজিত অনুষ্ঠানে লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রধান মন্ত্রী তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ১০ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় নেতারা।
  বিষয়:   ফরিদপুর  বিএনপি  সামাজিক সহায়তা  কর্মসংস্থান 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত