প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম
ছবি-যাযাদি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মৌলভীবাজার শহরে প্রায় ৬ বারের মত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) শহরের শমশেরনগর রোড ও সাইফুর রহমান সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ৩টি মামলায় ৩ হাজার টাকা এবং ৯২(১) ধারায় ৬টি মামলায় ৬ হাজার টাকাসহ ৯টি মামলায় সর্বমোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ মহসীন, ট্রাফিক সার্জেন্ট কমলেশ এবং পুলিশের একটি দল।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সড়ক পরিবহন আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, এর আগে জেলা শহরের শমশেরনগর সড়কসহ অন্যান্য সড়কে পরপর দুদিন উচ্ছেদ অভিযান চালানোর পরেও ফের জবর দখল করায় শহরের স্থানীয় জনসাধারণ নানা মন্তব্য করেন। এরপর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বারবার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।