পচা ডিম দিয়ে খাদ্য তৈরি করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারির খাদ্য তৈরি করার দায়ে এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার

2026-10-14T19:12:23+06:00
2026-10-14T19:12:23+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পচা ডিম দিয়ে খাদ্য তৈরি করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম  
ছবি-যাযাদি
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারির খাদ্য তৈরি করার দায়ে এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী পৌর এলাকার ভাদুঘর এলহামপাড়ায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের বুধবার দুপুরে  পৌর এলাকার ভাদুঘর এলহামপাড়ায় অবস্থিত এশিয়া বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় এশিয়া বেকারির মালিক আলী আজগর পচা ডিম দিয়ে বেকারির খাদ্য তৈরি করছেন। বেকারিটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারির পণ্যে ব্যবহার করত। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় বেকারির মালিক আলী আজগরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত