প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম
ছবি-যাযাদি ময়মনসিংহের গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৬ পরিবার । একটি কক্ষে আগুন লাগার পর এলাকাবাসী তা নিয়ন্ত্রণ আনতে চেষ্টা চালায় কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৬ টি পরিবারের বসবাসত ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায় ।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরে ৬ নম্বর ওয়ার্ডের ষোলহাসিয়া গ্রামে আগুনের এ ঘটনা ঘটে ।
এসময় আগুনে আধাপাকা বাড়ির সাতটি কক্ষে বসবাস করা ব্যক্তিদের বসতঘর ঘরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ৭ পরিবারের প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার ।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই ওই বাড়ির রজব আলী, রায়হান, আমিরুল এবং সোহাগসহ মোট ৭ জনের রুমসহ ভিতরে থাকা নগদ টাকা, টিভি ফ্রিজসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী বাড়ীর মালিক সোহাগ মিয়া বলেন, আগুনে পুড়ে আমার ১৭ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি ।
স্টেশন থেকে দ্রুত টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেললেও এর আগেই আগুনে বাড়িটির আটটি কক্ষ ও ভেতরের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।