তিন ঘণ্টা পর উত্তরায় মহাসড়ক অবরোধ তুলে নিলেন পোশাকশ্রমিকেরা

যাযাদি অনলাইন

সারাদেশ

রাজধানীর উত্তরায় বেতন বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের প্রায় তিন ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন

2026-10-14T18:06:54+06:00
2026-10-14T18:06:54+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
তিন ঘণ্টা পর উত্তরায় মহাসড়ক অবরোধ তুলে নিলেন পোশাকশ্রমিকেরা
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০৬ পিএম  
ছবি: যাযাদি
রাজধানীর উত্তরায় বেতন বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের প্রায় তিন ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন পোশাকশ্রমিকেরা। স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাস এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার পর বুধবার (১৪ অক্টোবর) দুপুর এক টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় কয়েকটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব হাজী মোস্তফা জামান নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সময় তিনি আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপুসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অবরোধ চলাকালে শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান। যান চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে যেতে দেখা যায়। তাঁদের মধ্যে বিদেশগামী যাত্রীরাও ছিলেন।

পরে শ্রমিকেরা আজমপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মিছিল করেন। এরপর অবরোধ কর্মসূচি শেষ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর মালিকানাধীন নিপা গার্মেন্টসসহ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা তাঁর ইন্ধন ও অর্থায়নে অবরোধে অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য এবং খসরু চৌধুরী বা সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
  বিষয়:   উত্তরা  পোশাকশ্রমিক  সড়ক অবরোধ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত