প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫১ পিএম
ছবি-যাযাদি নীলফামারীর জলঢাকায় পাথরবোঝাই ট্রাকের সাথে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক বিশাল (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রী শাহিনুর ইসলাম (৩৫) গুরুতর আহত হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জলঢাকা-ডালিয়া সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত বিশাল জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন ভাবনচুর এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে। আহত শাহিনুর ইসলাম গোলমুন্ডা বাজার এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা যায়,বিশাল চার্জার ভ্যান চালিয়ে জলঢাকা থেকে ডালিয়া সড়কের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১২-৯১৮২ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বিশালের মৃত্যু হয় এবং যাত্রী শাহিনুর ইসলাম গুরুতর আহত হন। সংঘর্ষে চার্জার ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এঘটনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান,ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের পরিবার যেভাবে চাইবে সেভাবে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।