দুপচাচিয়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ আটক তিন

দুপচাঁচিয়া প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে আটক করেছে থানা-পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তালোড়া পৌরসভার

2026-10-14T17:45:40+06:00
2026-10-14T17:45:40+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুপচাচিয়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ আটক তিন
দুপচাঁচিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম  
ছবি: যাযাদি
বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে আটক করেছে থানা-পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তালোড়া পৌরসভার মেঘা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মেঘা গ্রামের মৃত রেজাউল করিম ঠান্ডুর ছেলে তৌকির হাসান জেমি (২৪), রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৭) এবং দেবখণ্ড গ্রামের আক্কাস আলীর ছেলে জিয়াউর ওরফে জিয়া ওরফে শহিদুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, মেঘা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে তারা পরামর্শ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু, চাপাতি, হাসুয়া, শাবল, হাতুড়ি, প্লাস, তিনটি কাচি ও তিনটি টর্চলাইট উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তিনটির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
  বিষয়:   দুপচাঁচিয়া  বগুড়া  ডাকাতির প্রস্তুতি  দেশীয় অস্ত্র 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত