কিশোরগঞ্জে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেফতার ৬৬

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে। মাদক নির্মূলে জেলাজুড়ে পরিচালিত সাঁড়াশি অভিযানে গত

2026-10-14T17:45:24+06:00
2026-10-14T17:45:24+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কিশোরগঞ্জে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেফতার ৬৬
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম  
ছবি-যাযাদি
কিশোরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে। মাদক নির্মূলে জেলাজুড়ে পরিচালিত সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার ১৩টি উপজেলা থেকে মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এই বিশেষ অভিযানে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অংশ নেয়। অভিযানে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে ১১ জন, কটিয়াদীতে ১০ জন, ভৈরবে ১৩ জন, ইটনায় ৬ জন, করিমগঞ্জে ৫ জন, হোসেনপুরে ৪ জন, কুলিয়ারচরে ৪ জন, বাজিতপুরে ৩ জন, তাড়াইলে ২ জন, মিঠামইনে ২ জন, অষ্টগ্রামে ২ জন এবং পাকুন্দিয়া এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, জেলায় মাদক নির্মূলে পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এই কঠোর ও অল-আউট অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত