দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপন এবং পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা

2026-10-15T14:25:53+06:00
2026-10-15T14:25:53+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:২৫ পিএম  
ছবি-যাযাদি
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপন এবং পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে তিনি নিরাপত্তাব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের দায়িত্ব পালনের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং করেন জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল। এ সময় তিনি সর্বোচ্চ পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি বলেন, পূজামণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আনসার ও ভিডিপি সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও সজাগ থাকতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দুর্গোৎসবের পুরো সময়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সদস্যদের প্রতি আহ্বান জানান জেলা কমান্ড্যান্ট।

জেলা আনসার ও ভিডিপির এ পরিদর্শন ও দিকনির্দেশনার মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা কার্যক্রম আরও সুসংহত করা এবং দায়িত্বে নিয়োজিত সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
  বিষয়:   বান্দরবান  দুর্গাপূজা  পরিদর্শন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত