ভেড়ামারায় রেললাইন থেকে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার

ভেড়ামারা প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইন থেকে জয়নাল আবেদীন (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বাহিরচর

2026-10-15T15:30:31+06:00
2026-10-15T15:30:31+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভেড়ামারায় রেললাইন থেকে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার
ভেড়ামারা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৩০ পিএম  
ছবি: যাযাদি
কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইন থেকে জয়নাল আবেদীন (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া-সংলগ্ন রেললাইন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জয়নাল আবেদীনের বাবার নাম নয়া মিয়া। তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার দাঙ্গাপাড়া গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রেললাইনের ওপর এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে জানান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌছান। পরে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

জয়নাল আবেদীনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুসাইন হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   ভেড়ামারা  কুষ্টিয়া  রেললাইন  গার্মেন্টস শ্রমিক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত