প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪৪ পিএম
নুরুন্নবী চৌধুরী (নঈম)।বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ফেনীর পরশুরাম পৌরসভার বাসপদুয়া পূর্ব পাড়া চৌধুরী বাড়ির কৃতী সন্তান নুরুন্নবী চৌধুরী (নঈম)।
তিনি বাসপদুয়া পূর্ব পাড়া চৌধুরী বাড়ির বাসিন্দা জনাব সামছুল হুদা চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানায় কর্মরত রয়েছেন।
পুলিশ বিভাগে যোগদানের আগে নুরুন্নবী চৌধুরী (নঈম) দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি পরশুরামের কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাসপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।
শিক্ষকতা পেশা থেকে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে কর্মজীবনে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের মধ্য দিয়ে তিনি এই পদোন্নতি অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
নুরুন্নবী চৌধুরী (নঈম)-এর এই অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেছেন।