প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি-যাযাদি ‘‘ধর্ম যার যার উৎসব সবার’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুজা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ আশ্রম ও স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রমের উদ্দ্যোগে ৫১ জন অসহায় দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুল্লাগড়ায় আশ্রম চত্ত্বরে এ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক প্রভাত সাহা, স্বামী কাশিকানন্দজি মহারাজ, সদস্য দীপক সাহা, বিশ্বজিৎ সাহা প্রমুখ
আশ্রমের সভাপতি এডভোকেট মানেশ সাহা বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। যে কারণে প্রতিবছরের মতো এবারও আশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।