মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরীব মানুষদের মধ্যে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ

2026-10-16T18:20:55+06:00
2026-10-16T18:20:55+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:২০ পিএম  
ছবি-যাযাদি
নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরীব মানুষদের মধ্যে  সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার  (১৬ অক্টোবর)  সকাল ৯ টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৭ শত লোকের মধ্যে সকালের নাস্তা ও  নগদ অর্থ  বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ১৫ দিন অন্তর অন্তর প্রতি শুক্রবার প্রায় ৭ শত অসহায় নারী, পুরুষ ও শিশুদের মধ্যে এই সহযোগিতা অব্যাহত আছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি  ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন ভগীরথপুর  হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, ভগীরথপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোমেন মিয়া, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন,   হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক পরিচালক মোঃ নজরুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আহমদ, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুহাম্মদ মুছা মিয়া,  ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুলপ্রমূখ।

উল্লেখযোগ্য যে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা গত ২০১৭ সালের পর থেকে ১৫ দিন অন্তর অন্তর নিয়মিত অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করে আসছেন। এছাড়াও  ঈদের সময় নতুন পোষাক, মৌসুমি ফল,  শীতকালীন পিঠাসহ গরীবদের মধ্যে  বিভিন্ন সহযোগীতা প্রদান করে থাকেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত