কসবায় পারিবারিক কলহে বাবাকে লাঠিপেটার অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; আটক স্ত্রী-মেয়ে

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতের অভিযোগের পর গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার

2026-10-16T19:37:46+06:00
2026-10-16T19:37:46+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কসবায় পারিবারিক কলহে বাবাকে লাঠিপেটার অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; আটক স্ত্রী-মেয়ে
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৭ পিএম  
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতের অভিযোগের পর গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ৯ নম্বর কাইমপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মেয়ে রাবেয়া আক্তার (২৪) ও স্ত্রী নূরজাহান বেগমকে (৪৮) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাকা-পয়সা ও সম্পত্তি নিয়ে বাবা-মেয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে আঘাতের ঘটনা ঘটে। পরে খোরশেদ আলমকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকায় তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঙ্গে আঘাতের সম্পর্ক তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত