বাংলা একাডেমিতে চলছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল’

যাযাদি রিপোর্ট

সাহিত্য

সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’-এর আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ১৭ দিনব্যাপী ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। সাহিত্যের আলো ছড়াতে এবং

2026-10-16T19:48:09+06:00
2026-10-16T19:48:09+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সাহিত্য
বাংলা একাডেমিতে চলছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল’
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ পিএম  
সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’-এর আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ১৭ দিনব্যাপী  ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। সাহিত্যের আলো ছড়াতে এবং পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতমনা মানুষের মধ্যে নিবিড় সংযোগ তৈরির লক্ষ্যে এই কার্নিভাল চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কার্নিভালের উদ্বোধন করা হয়। খেলার মাঠ সংকটে শৈশব, বাড়ছে গ্যাংয়ে জড়ানোর ঝুকি সাহিত্য ও সৃজনশীলতার এ মেলায় ঐতিহ্য ছাড়াও  গৃপারমার্ক, নির্বাচিত, কাকাতুয়া, ইলহাম, রেড, ধ্রুপদ ও নু বুকসের মতো শীর্ষ স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে।

আয়োজকরা জানান, কার্নিভালে প্রতিদিন থাকছে বিভিন্ন বিষয়-ভিত্তিক আকর্ষণীয় ইভেন্ট। এর মধ্যে রয়েছে— রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার গেটটুগেদার, ওপেন এয়ার পডকাস্ট, শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, ক্লাব ডে, লিটারেচার ক্লাব সম্মাননা, ঐতিহ্য- রিডার্স ক্লাব গেটটুগেদার, বাংলা একাডেমির গাছপরিচিতি, একক নাটক এবং সংগীত সন্ধ্যা। পাশাপাশি প্রতি দিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন তো থাকছেই। মেলায় ফুড পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘নির্বাচিত পাকের ঘর’। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতি দিন সকাল থেকে রাত পর্যন্ত এই কার্নিভাল বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেলা বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
  বিষয়:   বাংলা একাডেমি  ঐতিহ্য বুক কার্নিভাল 


সাহিত্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত