শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত

যাযাদি রিপোর্ট

সাহিত্য

শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর সৃষ্টি ছোটকাকু সিরিজের ১৪ টি বই প্রকাশিত হলো নতুন মোড়কে নতুন আঙ্গিকে।১০টি মোড়কের

2026-09-26T18:01:49+06:00
2026-09-26T18:01:49+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সাহিত্য
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম  
চ্যানেল আই প্রাঙ্গণে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪ টি বই প্রকাশিত হলো নতুন মোড়কে নতুন আঙ্গিকে।
শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর সৃষ্টি ছোটকাকু সিরিজের ১৪ টি বই প্রকাশিত হলো নতুন মোড়কে নতুন আঙ্গিকে। 

১০টি মোড়কের প্রতিটিতে ২টি করে ২০টি রহস্য রয়েছে। একটি বইতে দুইটি প্রচ্ছদে প্রকাশিত হলো এই গ্রন্থগুলো। এছাড়াও ৪টি অনুবাদ ছোটকাকু প্রকাশিত হয়েছে। বইগুলোর প্রকাশক অন্যপ্রকাশ। বইগুলোর প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। 

চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বইগুলোর মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেখক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা আফজাল হোসেন, তারিক আনাম খান, লেখক আনিসুল হক, ক্সদনিক দেশ রূপান্তর সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন, অন্যপ্রকাশ এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ মো. হামিদুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন, চ্যানেল আইয়ের চীফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান সহ লেখক, সাংবাদিক এবং শুভানুধ্যায়ী। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন অনুষ্ঠান মহাব্যবস্থাপক কবি রাজু আলীম।  

এছাড়াও আগামী ২৮ এবং ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল ও বুধবার মাত্রার আয়োজনে ২ দিনব্যাপী তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকিতে অনুষ্ঠিত হবে ছোটকাকু উৎসব।  
  বিষয়:   শিশুসাহিত্যিক  ফরিদুর রেজা সাগর  ছোটকাকু 


সাহিত্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত