ভাঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে ডোবার পানিতে পড়ে ফারাজ মিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

2026-10-16T19:52:43+06:00
2026-10-16T19:52:43+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভাঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম  
ছবি-যাযাদি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে ডোবার পানিতে পড়ে ফারাজ মিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।

নিহত ফারাজ মিয়া ওই গ্রামের শামীম মিয়ার ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীম মিয়া চট্টগ্রামে কর্মরত। শুক্রবার সকালে অসুস্থ শাশুড়িকে দেখতে পরিবারের সদস্যদের নিয়ে নিজ এলাকায় আসেন তিনি। পরে শিশুটি তার শ্বশুরবাড়ির একটি ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে শিশুটিকে দেখতে পান তারা।

পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই বছরের শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। আনন্দ নিয়ে বাড়িতে ফিরলেও মুহূর্তেই পরিবারটির ওপর নেমে আসে গভীর শোকের ছায়া।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত