এক দিনের ব্যবধানে হত্যাকারীকে ঢাকা থেকে আটক

বরিশাল অফিস

সারাদেশ

জুয়া খেলায় বাঁধা দেয়ায় বরিশালের মুলাদীতে শুক্কুর আলী হত্যা মামলার মূল অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজী’কে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৮।

2026-10-16T19:28:03+06:00
2026-10-16T19:28:03+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
এক দিনের ব্যবধানে হত্যাকারীকে ঢাকা থেকে আটক
বরিশাল অফিস
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম  
বরিশালের মুলাদীতে হত্যা মামলার আসামী রহমত উল্লাহ ফরাজী আটক।
জুয়া খেলায় বাঁধা দেয়ায় বরিশালের মুলাদীতে শুক্কুর আলী হত্যা মামলার মূল অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজী’কে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৮। হত্যা ঘটনার একদিনের মধ্যে ১৫ অক্টোবর রাতে ঢাকার বাবুবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এসআরবি বরিশাল সদর দপ্তর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার ঘোষিত চলমান মৎস্য অভিযান চলাকালে জাটকা ইলিশ নিধন থেকে বিরত থাকা এবং কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলা নিষেধ করার কারণে স্থানীয় রহমত উল্লাহ ফরাজী ও তার সহযোগীরা বরিশাল জেলার মুলাদী থানাধীন গাছুয়া ইউনিয়নের চর ধলেশ্বর এলাকার বাসিন্দা কৃষক মোঃ শুকুর আলীর (৪২) ওপর ক্ষুব্ধ ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর সন্ধ্যায় শুকুর আলী কৃষ্ণপুর এলাকার একটি দোকানে চা পান শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা রহমত উল্লাহ সহ অন্যান্য অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুলাদী থানাধীন কাজিরচর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে ১৫ অক্টোবর ভোরে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রাথমিকভাবে প্রাপ্ত এজাহারের তথ্য অনুযায়ী, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে নিহতর পূর্ববিরোধ ছিল বলে জানা যায়। চাঞ্চল্যকর হত্যা মামলার মূল অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজী’কে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-৮ এবং এসআরবি-১০ এর একটি আভিযানিক দল অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজী’কে ১৫ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত