প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:২৬ পিএম
বরিশাল সিটি কর্পোরেশনে পরিদর্শনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) পরিদর্শনে এসেছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বৃহস্পতিবার দুপুরে তিনি সিটি কার্যালয়ে আসেন।
সিটি কর্পোরেশনের মিডিয়া শাখার কর্মকর্তা সাকলাইন মোস্তাক জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শনে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এখানে পৌঁছালে মুল ফটকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। পরিদর্শনকালে বিসিসির কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে সেলিমা রহমান কর্পোরেশনের সার্বিক কার্যক্রম এবং নাগরিক সেবার খোঁজখবর নেন। এ সময় বিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষনেতৃবৃন্দ ও বিসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।