কাঁঠালিয়ায় পূর্ব উত্তর বাশবুনিয়া মাদ্রাসা মাঠে প্রীতি হাডুডু খেলা সিনিয়র একাদশ জয়ী

কাঁঠালিয়া প্রতিনিধি

সারাদেশ

গ্রামবাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে

2026-10-16T19:13:23+06:00
2026-10-16T19:13:23+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কাঁঠালিয়ায় পূর্ব উত্তর বাশবুনিয়া মাদ্রাসা মাঠে প্রীতি হাডুডু খেলা সিনিয়র একাদশ জয়ী
কাঁঠালিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:১৩ পিএম  
ছবি-যাযাদি
গ্রামবাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি হাডুডু খেলা।

শুক্রবার (১৬ অক্টোবর ) বিকেলে উপজেলার পূর্ব উত্তর  বাঁশবুনিয়া মাদ্রাসা  মাঠে স্থানীয় যুবকের মধ্যে সিনিয়র জুনিয়র  খেলোয়াড়দের মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। 

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর এ খেলায় জমাদার হাট দলকে ২ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মাঝি বাড়ি একাদশ।

​অনুষ্ঠানে মো. বাদল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, প্রধান শিক্ষক মোঃশাহরুম  হাওলাদার, আমুয়া ইউনিয়ন  যুবদলের সদস্য সচিব,বাসার মুন্সি, প্রতিযোগিতাটির সার্বিক আয়োজনে ছিলেন মোঃ নুরুল হক মোল্লা, মোঃ মঈন হাওলাদার। 

​ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বিকেল থেকেই বাঁশবুনিয়া মাদ্রাসা মাঠে প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণ ও হাজারও উৎসুক দর্শক ভিড় জমান। প্রতিটি পয়েন্ট অর্জনের সঙ্গে সঙ্গে দর্শকদের করতালি ও চিৎকারে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

​প্রধান অতিথির বক্তব্যে মো. আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, "হাডুডু আমাদের জাতীয় খেলা ও হাজার বছরের ঐতিহ্য। মোবাইল আসক্তি ও মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এমন আয়োজনের বিকল্প নেই। জমাদার হাট ও মাঝি বাড়ি এমন প্রীতি মেলবন্ধন সত্যিই প্রশংসনীয়।"

​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরুস্কার ও শুভেচ্ছা জানানো হয় এবং এক উৎসবমুখর পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত