প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম
ছবি-যাযাদি নীলফামারীর জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার মন্দির ও মন্ডপ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, এস আলী অটো রাইস মিলের প্রতিষ্ঠাতা,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী।
শুক্রবার (১৬ই অক্টোবর) সকালে বড়ঘাট বাজারে এসআলী অটোরাইস মিল হলরুমে এ মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় নীলফামারী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মালেকুজ্জামান দুদুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আজাদ, কৈমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, বিএনপি নেতা ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, এ.টি.এম আউয়ালসহ জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর শহরে অবস্থিত মন্দির ও মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযায়,সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এবারেও দূর্গাপূজা শুরুর আগেই উপজেলার ১শত ৮৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার মাধ্যমে আর্থিক সহায়তা নিজ হাতে তুলে দেন আলহাজ্ব সৈয়দ আলী।
উক্ত অনুষ্ঠানটি প্রধান সমন্বয়কারী ও পৃষ্ঠপোষক মনিটরিং কমিটির প্রধান হিসাবে দ্বায়িত্ব পালন করেন, মুক্তা হিমাগার প্রাইভেট লিমিটেড ও এসআলী এগ্রো ইন্ডাষ্ট্রিজ এন্ড লিমিটেড এর ব্যবস্থাপক পরিচালক এম.শরিফুল ইসলাম বাবু।