প্রধান মন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো

সারাদেশ

প্রধান মন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে জনসভার প্রস্তুতি দেখতে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (মাদ্রাসা মাঠ) পরিদর্শন

2026-10-16T18:15:09+06:00
2026-10-16T18:15:09+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
প্রধান মন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম  
প্রধান মন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে জনসভার প্রস্তুতি দেখতে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (মাদ্রাসা মাঠ) পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, সংলগ্ন সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণের প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিকেল ৩টায় মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি ইক্ষুচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ করবেন।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নগরবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের বিষয়। তাঁকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি বলেন, সফর সফল করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। এর অংশ হিসেবে সড়ক বিভাজকের আইল্যান্ড রংকরণ, প্রয়োজনীয় সড়ক সংস্কার ও পরিবেশ উন্নয়নের কাজ চলছে।

মাঠ পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির।

  বিষয়:   প্রধান মন্ত্রী  রাজশাহী  মাঠ পরিদর্শন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত