জয়পুরহাটে বিজিবি ২০ ব্যাটেলিয়ানের ৬৯ টি পূজা মন্ডপ পরিদর্শন

জয়পুরহাট জেলা প্রতিনিধি

সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার ৬৯টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। ২০ বিজিবি

2026-10-16T19:06:22+06:00
2026-10-16T19:06:22+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জয়পুরহাটে বিজিবি ২০ ব্যাটেলিয়ানের ৬৯ টি পূজা মন্ডপ পরিদর্শন
জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম  
ছবি-যাযাদি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার ৬৯টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। ২০ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর আওতাধীন সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা এড়াতে ইতিমধ্যেই কয়েক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ​আজ শুক্রবার বিকেল ৪টায় ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারি হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অবস্থিত পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন। সেখানে তিনি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

​পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক বলেন, "শারদীয় দুর্গাপূজা সার্বজনীন উৎসব। এই উৎসবে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যেন না ঘটে, সেদিকে সকলকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।" তিনি আরও নিশ্চিত করেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে এবং সীমান্ত এলাকায় তাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।​পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সুশীল সমাজ বিজিবির এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বয় রেখে কাজ করছে বলে গেছে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত