মাধবদীর মেহেরপাড়ায় চেয়ারম্যান পদ প্রার্থী রশিদ প্রধানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মাধবদীর৷ আসন্ন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী রশিদ প্রধানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৬ অক্টোবর) বেলা

2026-10-16T18:19:58+06:00
2026-10-16T18:19:58+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাধবদীর মেহেরপাড়ায় চেয়ারম্যান পদ প্রার্থী রশিদ প্রধানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম  
ছবি-যাযাদি
নরসিংদীর মাধবদীর৷ আসন্ন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী রশিদ প্রধানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপাড়া ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি ও এম.এম. কে গ্রুপের চেয়ারম্যান আঃ মোমেন মোল্লার সভাপতিত্বে এবং স্থানিয় বিএনপি নেতা ইয়াকুব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদ প্রার্থী আঃ রশিদ প্রধান। 

এসময় তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ আঃ রশিদ প্রধানের ওপর পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। বক্তারা বলেন, "আঃ রশিদ প্রধান একজন অত্যন্ত সৎ, নীতিবান ও ভালো মানুষ। তিনি কখনো চাঁদা বা অন্যায়ের সঙ্গে আপস করেননি। রাজনৈতিক কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং চরম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও দল ও মেহেরপাড়াবাসীর সঙ্গ ছাড়েননি। তিনি সবসময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকেন এবং তাদের নিয়ে মিলেমিশে চলেন।"

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতারে আলম বাবলা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী এম এ মোমেন,  জুনায়েত মিয়া, আব্দুল সাত্তার মাদবর, মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক
রাফিউদ্দীন সুজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত