আলিফের শরীরে ছয় গুলির ক্ষত, পিঠে বুলেট

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি গুলি শরীর

2026-10-16T19:08:29+06:00
2026-10-16T19:08:29+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আলিফের শরীরে ছয় গুলির ক্ষত, পিঠে বুলেট
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেলেও একটি বুলেট পিঠের ভেতরে আটকে ছিল। ময়নাতদন্তের সময় সেটি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে এসব তথ্য জানান সংশ্লিষ্ট চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ। তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, সাংবাদিক আলিফকে সামনের দিক থেকে পিস্তল দিয়ে গুলি করা হয়ে থাকতে পারে।

চিকিৎসক জানান, আলিফের বুকের অংশে তিনটি গুলির আঘাত রয়েছে। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায়। অপরটি পিঠের ভেতরে আটকে ছিল, যা ময়নাতদন্তের সময় উদ্ধার করা হয়।

এ ছাড়া তাঁর কপালের ডান পাশ দিয়ে ঢুকে একটি গুলি মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। মাথার ওপরের অংশের চামড়ায় আরেকটি এবং ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে আরও একটি গুলি চলে যায়।

গুলির ক্ষত পর্যবেক্ষণের ভিত্তিতে শ্রদ্ধ্যানন্দ নাথ বলেন, ‘শরীরে গুলির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার চিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিফকে সামনের দিক থেকে পিস্তল থেকে গুলি করা হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলায় একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। তিনি বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত