প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি-যাযাদি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের নিজস্ব অর্থায়নে বস্ত্র, গেঞ্জি, ব্যাচ ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির চত্বরে মন্দিরের সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, কৃষক দল নেতা মাহবুর রহমান মাফুসহ বিভিন্ন পূজামণ্ডপে সভাপতি ও সাধারণ সম্পাদকগন।আলোচনা সভা শেষে এমপি আব্দুল মহিত তালুকদার উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের অগ্নিনির্বাপক যন্ত্র, বস্ত্র, গেঞ্জি ও ব্যাচ বিতরণ করেন।