রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, নিরাপত্তা জোরদারের নির্দেশ পর্যটনমন্ত্রীর

যাযাদি রিপোর্ট

জাতীয়

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন

2026-10-17T17:15:31+06:00
2026-10-17T17:57:07+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, নিরাপত্তা জোরদারের নির্দেশ পর্যটনমন্ত্রীর
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ৫:৫৭ পিএম 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা জোরদার, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন পর্যটনমন্ত্রী। প্রতিনিধি দলটি অগ্নিকাণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ এবং পর্যটকদের সহায়তার বিষয়ে কাজ করবে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা আয়োজনের নির্দেশনা দিয়েছেন তিনি। সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার কার্যক্রম বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শোকবার্তায় মন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।
  বিষয়:   রিসোর্ট  পর্যটনামন্ত্রী  মিল্লাত 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত